ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সপ্তাহে পরপর ডাকাতি ও চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। এক রাতে পাঁচ ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী হোসেন খলিফার পাড়ায় এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. আবু তাহের জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর চোরের দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের দৈনন্দিন ব্যবহার্য ইলেকট্রনিক সরঞ্জাম, কাপড়চোপড় ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

শুক্রবার সকালে ঘুম থেকে উঠে জানালার গ্রিল কাটা দেখতে পান পরিবারের সদস্যরা। পরে ঘরের ভেতরে তল্লাশি করে চুরির বিষয়টি নিশ্চিত হন তারা। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

আবু তাহেরের ছেলে মো. মনোয়ার হোসেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বর্তমানে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত রয়েছেন।

এর আগে , বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রোসাইঙ্গা ঘোনা হাকিমিয়া পাড়ায় এক রাতেই পাঁচ ভাইয়ের বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে।

লোহাগাড়া পুলিশ পরিদর্শক (তদন্ত ) প্রশান্ত কুমার ভৌমিক জানান , চুরির বিষয়টি এখনো কেউ জানায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি

আপডেট সময় : ১০:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬