ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

পেকুয়ায় ডাম্পারের ধাক্কায় বাইক আরোহী নিহত, আহত ১

কক্সবাজারের পেকুয়ায় মোটরসাইকেল ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আরিফ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউপির হরিণাফাঁড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হন।

নিহত সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফ (৩৫) চকরিয়া উপজেলার কোনাখালী সিকদার পাড়া এলাকার মৃত ফজল কাদেরের ছেলে।

কিছুদিন আগে পরিবারের সাথে ছুটি কাটাতে দেশে আসেন তিনি।

এ ঘটনায় মোহাম্মদ হোছাইন (৩৩) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন৷

তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মোঃ আরিফ মোটরসাইকেল নিয়ে পেকুয়া থেকে তার বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে দুমড়ে-মুষড়ে যায় মোটরসাইকেলটি।

স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ আরিফকে মৃত ঘোষণা করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফা বলেন, ‘ দ্রতগামী একটি বেপরোয়া ডাম্পারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আমরা ডাম্পার গাড়িটি জব্দ করেছি।’
এঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

পেকুয়ায় ডাম্পারের ধাক্কায় বাইক আরোহী নিহত, আহত ১

আপডেট সময় : ১২:১৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫