ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ লোহাগাড়ায় মন্দির সংলগ্ন পুকুর থেকে তবলা বাদক অরুণ জলদাশের মরদেহ উদ্ধার টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ নতুন দায়িত্বে ৩ মন্ত্রী ‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি নতুন বাহারছড়ার মোস্তাক আহম্মদ আর নেই : জানাজা বাদ আছর ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ্জামান সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা বিদেশি পিস্তল ও গুলিসহ আটক যুবক কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নোমানের গাড়িচালক দাবি স্থানীয়দের হলদিয়াপালং যুবদলের কমিটি বিতর্ক: সাত সদস্যের কমিটিতে মাদক মামলার আসামি! সড়ক নয়, যেন গর্তের সারি— লোহাগাড়ার দরবেশহাট ডিসি সড়কে সীমাহীন ভোগান্তি জানাজায় কান্নার কলরবে ইয়াসেরের বিদায় লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’

মহেশখালীতে স্ত্রীকে ওড়না দিয়ে প্যাঁচিয়ে হত্যা করা ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ

মহেশখালীতে সুমাইয়া নামের এক গৃহবধূকে ওড়না দিয়ে প্যাঁচিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী রমজানকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ।

শুক্রবার রাতে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব জামালপাড়ার নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী রমজান পলাতক ছিল। তবে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে মহেশখালী থানা পুলিশ।

ঘটনার পর ঘাতক স্বামী রমজান তার প্রবাসী সম্বন্ধীকে হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক একটি অডিওতে বলতে শুনা যায়, ‘ভাই, আমি সুমাইয়াকে মেরে ফেলছি, আমি আর বাঁচবো না, আমি নিজেই আত্মহত্যা করবো। এভাবে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল রমজান আলী। গতকাল পর্যন্ত সুমাইয়ার হত্যার ঘটনা রহস্যজনক থাকলেও আজ শনিবার সকালেই এ ঘটনার সত্যতা মিলেছে।

নিহত সুমাইয়া একই ইউনিয়নের পানিরছড়া এলাকার হারুন রশিদের মেয়ে। তার সঙ্গে পূর্ব জামালপাড়ার রাজমিস্ত্রি শ্রমিক রমজান আলীর বিয়ে হয় কয়েক বছর আগেই। তাদের সংসারে রয়েছে দুই সন্তান।

ওসি কাইছার হামিদ বলেন, হোয়ানকে চাঞ্চল্যকর গৃহবধু হত্যার ঘটনায় লাশ উদ্ধার পরবর্তী অভিযুক্ত স্বামী রমজানকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রমজান আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ

মহেশখালীতে স্ত্রীকে ওড়না দিয়ে প্যাঁচিয়ে হত্যা করা ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ

আপডেট সময় : ০৯:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫