ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান : আচার কারখানাসহ ২ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা মিঠাছড়ির চেইন্দা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমান উল্লাহ গ্রেফতার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ডা. রণধীর দেবনাথ, বিভ্রান্ত না হওয়ার আহবান পালংখালীর বটতলীতে গুলি বর্ষণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি পেকুয়ায় শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা: ১ একর ৪০ শতক জমিতে লাল পতাকা টেকনাফে বিজিবির উপর হামলার ঘটনায় আটক ৩ কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার টেলিগ্রাম নিউজ অফিস পোড়ানোর হুমকি দেয়া রামু কলেজ ছাত্রদল নেতা মোর্শেদুল হক বহিস্কার লোহাগাড়ায় ইয়াবা উদ্ধার : নারীসহ আটক ৪, নোহা গাড়ি জব্দ পেকুয়ার টৈটংয়ে রাত হলেই সক্রিয় গাছ পাচার চক্র

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে।

পৌরসভা ও ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় পরিচালনা করা অভিযানে তাদের আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে তিনজন, ছিনতাইয়ে জড়িত একজন, মাদক সেবনে একজন, পরোয়ানাভুক্ত একজন এবং নিয়মিত মামলার আসামি দুইজন রয়েছেন।

​সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার আসামিরা হলেন—অ্যাডভোকেট মোহাম্মদ আলম (৫২), অ্যাডভোকেট মো. দিদারুল আলম (৩২) এবং অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম (৩৬)। তাঁদের মধ্যে মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পেনাল কোডের একাধিক ধারায় পূর্বে দায়ের হওয়া সিআর মামলা রয়েছে।

​ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পেশকার পাড়া এলাকার মো. মাঈন উদ্দিন ওরফে জিয়া (৩৩)। তাঁর বিরুদ্ধেও পূর্বে চুরির অভিযোগে মামলা (জিআর নং-৩৩৪/২৪) রয়েছে। মাদক সেবনের অভিযোগে নাজিরার টেকের মোস্তাক পাড়া এলাকা থেকে মো. মোস্তাক আহাম্মদকে (৩৩) আটক করা হয়।

​এছাড়া, তিনটি পৃথক পরোয়ানায় (একটি সাজাসহ জিআর ও একটি সিআর মামলা) সৈকত পাড়া এলাকার মো. নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

​অন্যদিকে নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলার আসামি মামুন হোসাইন ওরফে ক্যামেরাম্যান মামুন (২৮) এবং আরিফ উল্লাহকে (৪০)। পুলিশ জানায়, ক্যামেরাম্যান মামুনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ (হত্যা) ধারাসহ মোট দুটি মামলা (জিআর নং-৩১৩/২৫ ও জিআর নং-৫৬৮/২৬) রয়েছে।

​গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

আপডেট সময় : ১১:৪২:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬