রামুর দক্ষিন মিঠাছড়িতে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমান উল্লাহকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে চেইন্দা বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আমান উল্লাহ (৫৩) কক্সবাজার জেলার রামু থানাধীন খুরুলিয়া ইউনিয়নের আসমার ঘোনা এলাকার মৃত ফজল করিমের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার বিরুদ্ধে রামু থানার ২০২১ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় সাত বছরের সাজা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 























