নিষিদ্ধ ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সরওয়ার কাজলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে রামুতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গতরাতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে তাকে গ্রেফতার করা হয়।
নিজস্ব প্রতিবেদক: 
























