ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি

  • রেজাউল করিম:
  • আপডেট সময় : ০৮:১৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • 65

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে ১১ কিলোমিটার সড়ক হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সড়কের উন্নয়নে ডিও লেটার দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফলে স্বস্তি প্রকাশ করেছে এলাকার মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ প্রকল্পের আওতায় ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ অর্থবছরে পেকুয়ার বারবাকিয়া, উজানটিয়া ও শীলখালী ইউনিয়নের মোট ১১টি সড়ক এইচবিবি পদ্ধতিতে উন্নয়নের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর কাছে আধাসরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বারবাকিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোছাইন জানান, বারবাকিয়া ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো প্রথম পর্যায়ে এইচবিবি পদ্ধতিতে উন্নয়নের উদ্যোগ নিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন।

তিনি বলেন, বারবাকিয়া দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার নানা সমস্যায় ভুগছে। বর্ষা মৌসুমে কাঁচা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এসব সড়ক উন্নয়ন করা হলে মানুষের যাতায়াত সহজ হবে। অবহেলিত বারবাকিয়ায় সড়ক যোগাযোগের কারণে সাধারণ মানুষকে যেন আর দুর্ভোগে পড়তে না হয়, সে লক্ষ্যেই কাজ করছি।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী, বারবাকিয়া ইউনিয়নের কাদিরাকাটা নূরু সওদাগরের বাড়ি থেকে সবজীবন পাড়া দফাদার চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত সড়ক। দিয়ারচর বাড়ি থেকে রাহাত আলীপাড়া ও আরিয়াম হয়ে নোয়াখালী পাড়া পর্যন্ত সড়ক। মধ্যম জালিয়াকাটা থেকে পুরাতন জামে মসজিদ হয়ে কুতুবপাড়া সড়ক। চাকমারছুরি থেকে লাকুরলোম পর্যন্ত ড্রেনসহ সড়ক।বুধামাজির ঘোনা মোস্তাকের বাড়ি থেকে মইয়ারবাপের বাড়ি পর্যন্ত সড়ক। বারাইয়াকাটা নাপিতপাড়া থেকে ওয়াপদার বেড়িবাঁধ পর্যন্ত সড়ক। বারবাকিয়া বাজারের ইউসুবড়ু ঘোনা থেকে নাথপাড়া পর্যন্ত,
উজানটিয়া ইউনিয়নের দক্ষিণ সুতাছুড়া কবির আহমদ সড়কের নূর আহমদের বাড়ি থেকে পশ্চিম দিকে কামাল উদ্দিনের বাড়ি পর্যন্ত সড়ক। ফকিরের গুনা সড়কে তৌহিদুল ইসলামের বাড়ি থেকে দক্ষিণ দিকে ছৈয়দুল ইসলামের বাড়ি পর্যন্ত সড়ক। ঠান্ডারপাড়া সড়কে সাইক্লোন সেন্টারের মাথা থেকে বদিউল আলমের বাড়ি পর্যন্ত সড়ক। শীলখালী ইউনিয়নের হেদায়াতাবাদ মনুর বাড়ি থেকে নুরুল হকের বাড়ি পর্যন্ত সড়ক সংস্কার করা হবে।

এদিকে উজানটিয়া ইউনিয়নের বাসিন্দা অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু জানান, উজানটিয়া ইউনিয়নের আরও তিনটি সড়ক উন্নয়নের জন্য দ্বিতীয় পর্যায়ে ডিও লেটার দেওয়া হয়েছে।

সড়কগুলো এইচবিবি পদ্ধতিতে উন্নয়ন করা হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহন সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রস্তাবিত সড়কগুলোর চূড়ান্ত অনুমোদন, অর্থ বরাদ্দ ও বাস্তবায়নের সময়সূচি এখনো সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। প্রকল্প অনুমোদন ও কাজ শুরু হলে তিন ইউনিয়নের গ্রামীণ যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি

আপডেট সময় : ০৮:১৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬