ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারে স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার

  • তৌফিক লিপু:
  • আপডেট সময় : ০৮:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 62

বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান।কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে সোমবার সকালে গভীর সমুদ্রের উদ্দেশে যাত্রা করে কোস্ট গার্ডের তিনটি দলের অভিযানিক দল।

গভীর সমুদ্রে গিয়ে একটি মাছ ধরার ট্রলারকে সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়।পরে ট্রলারে তল্লাশি চালিয়ে দেখা যায়, এটি কোনো জলদস্যু দলের ট্রলার নয়। মাছ ধরতেই সমুদ্রে গিয়েছিলেন ট্রলারটির মাঝি-মাল্লারা। তল্লাশিতে পাওয়া যায়নি ডাকাতির কোনো সরঞ্জামও।

তারপরও জেলেদের কণ্ঠে এখনো জলদস্যু আতঙ্ক। তাদের দাবি, অতীতে সমুদ্রে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের কবলে পড়েছেন তারা। তবে কোস্টগার্ডের তৎপরতায় সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা অনেকটা কমেছে বলেও জানান জেলেরা।

অভিযান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কক্সবাজার কোস্ট গার্ড স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।
তিনি জানান, পুরোনো জলদস্যুদের পাশাপাশি নতুন কিছু ডাকাত দলেরও আবির্ভাব ঘটেছে। এসব দল গভীর সমুদ্রে জেলেদের মাছ, জালসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যাচ্ছে। তাদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে।

জলদস্যুতা দমনে বাংলাদেশের জলসীমায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। বর্তমানে দুটি জাহাজ নিয়মিতভাবে সমুদ্রে অবস্থান করে নজরদারি চালাচ্ছে।জলদস্যুতা প্রতিরোধের পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করাও এই টহলের অন্যতম লক্ষ্য বলে তিনি জানান।

কক্সবাজারের ট্রলার মালিক সমিতির দাবি, গত দুই মাসেই ৫৫টি মাছ ধরার ট্রলার জলদস্যুদের কবলে পড়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারে স্মরণসভা ও দোয়া মাহফিল

জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার

আপডেট সময় : ০৮:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬