কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে।
গেলো ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর মডেল থানা পুলিশের একাধিক দল একযোগে এ অভিযান পরিচালনা করে। এতে ০২ জন চোর ও ছিনতাইকারী, ১৪ জন মাদক সেবনকারী, পেনাল কোড ২৯০ ধারায় ১৮ জন, ধর্তব্য অপরাধে ০৫ জন এবং পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ০১ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, আটককৃত চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরি, ছিনতাই ও অস্ত্র আইনের মামলা রয়েছে। তাদের মধ্যে পৌর এলাকা থেকে গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।
নিজস্ব প্রতিবেদক: 
























