ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ কউক’র উদ্যোগে বিশ্ব বসতি দিবস উদযাপন- কক্সবাজারের মাস্টার প্ল্যান চুড়ান্ত হচ্ছে

ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ

পেকুয়ায় ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল্লাহ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আটককৃত আবদুল্লাহ একই এলাকার সাহাব উদ্দিনের ছেলে। সে ছোলামুড়ি বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল্লাহ দীর্ঘদিন ধরে মগনামা লঞ্চঘাট স্টেশন এলাকায় ছোলা-মুড়ি বিক্রির আড়ালে গোপনে ইয়াবার ব্যবসা চালাতো। গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ৫২ পিস ইয়াবাসহ আটক করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮

ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ

আপডেট সময় : ০৭:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬