ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য

চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি

উখিয়ায় চলতি আমন মৌসুমে সাত কানি জমিতে ধান চাষ করেও সারাদিন লাইনে দাঁড়িয়ে মাত্র ৫ কেজি সার পেয়েছেন কৃষক মোহাম্মদ তৈয়ব।

চাহিদা অনুযায়ী সার কম পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
মোহাম্মদ তৈয়ব উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তরপুকুরিয়া এলাকার বাসিন্দা। চলতি মৌসুমে তিনি সাত কানি জমিতে আমন ধানের চাষ করেছেন বলে জানান। ধানের জমির জন্য প্রয়োজনীয় সার সংগ্রহ করতে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন তিনি।

দিনভর অপেক্ষার পর তার ভাগ্যে জোটে মাত্র ৫ কেজি সার।
তিনি জানান,  “সাত কানি জমিতে ধান চাষ করেছি। সার পাওয়ার আশায় সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও মাত্র ৫ কেজি সার পেয়েছি। এই পরিমাণ সার দিয়ে এত জমির চাষাবাদ কীভাবে করব, বুঝতে পারছি না।”
তিনি আরও বলেন, “সময়মতো প্রয়োজনীয় সার না পেলে ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা দরকার।”

স্থানীয় কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করতে হচ্ছে।

অনেক কৃষক জমির পরিমাণ অনুযায়ী প্রয়োজনীয় সার না পেয়ে হতাশ হয়ে ফিরছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীস সরকার বলেন, “আজ সকাল থেকে অক্টোবর মাসের ৯৬ মেট্রিক টন সার বরাদ্দের বিক্রি শুরু হয়েছে। আমরা বলেছি, কমবেশি হলেও যেন সব কৃষকের হাতে সার পৌঁছে এবং চাহিদার তুলনায় কম হলেও কেউ যেন খালি হাতে ফিরে না যান।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার

চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি

আপডেট সময় : ০৮:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬