শহরের খুরুশকুল নতুন ব্রিজ এলাকা থেকে ১৪ কেজি চোরাই মালসহ সোহেল (২৬) নামের এক ভাঙ্গারী দোকানদারকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে খুরুশকুল নতুন ব্রিজ সংলগ্ন সোহেলের ভাঙ্গারী দোকানে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে পুলিশ উক্ত ভাঙ্গারী দোকানে অভিযান চালায়। অভিযানকালে আসামী সোহেল কে আটক করা হয়। পরবর্তীতে তার দেখানো ও নিজ হাতে বের করে দেয়া বিপুল পরিমাণ চোরাই পাইপ ফিটিংস, প্লাস্টিক ফিটিংস ও প্লাস্টিক কভার তার (যার ওজন প্রায় ১৪ কেজি) উদ্ধার করে জব্দ করা হয়।
আটককৃত সোহেল, ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ শুভাঢ্যার পারভেজ আলীর পুত্র। সে খুরুশকুল নতুন ব্রিজ এলাকার ভাঙ্গারি দোকানের মালিক।
আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: 






















