ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদুয়ার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ : পেকুয়াকে ১-০ গোলে হারিয়ে লোহাগাড়ার জয় রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু কক্সবাজারের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবির পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ বিজিবির কে-নাইন স্কোয়াডের সহায়তায় ৫২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর সোলাইমানের মৃত্যু লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার পেল ঘর নির্মাণ ও গৃহস্থালি সামগ্রী মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আজ স্বপ্ন দেখার দিন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী ব্যবসায়ীর ৬ লাখ ৬৫ হাজার টাকা উধাও , ম্যানেজার নিখোঁজ নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২

শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি

কক্সবাজারের চকরিয়ায় সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে গিয়ে শাহাদাতবরণকারী অকুতোভয় তরুণ সেনা কর্মকর্তা শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বীর এই সেনাসদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

​বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় এক ডাকাতি প্রতিরোধ অভিযানে অংশ নেন লেফটেন্যান্ট তানজিম। অভিযানকালে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সাহসিকতার সঙ্গে এগিয়ে যান এবং একাই একাধিক ডাকাতকে পরাস্ত করতে বীরদর্পে লড়াই করেন।

​লড়াইয়ের এক পর্যায়ে শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হন এই সেনাসদস্য। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণে মাত্র ২৩ বছর বয়সে তিনি শাহাদাতবরণ করেন।

নিজ কর্তব্যে অসামান্য বীরত্ব, সাহসিকতা ও সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাঁকে মরণোত্তর ‘সেনাবাহিনী পদক’ (এসবিপি)-এ ভূষিত করা হয়।

​তানজিম ছারোয়ার নির্জনের স্মৃতি স্মরণ করে বাংলাদেশ সেনাবাহিনী জানায়, তাঁর মতো সেনাসদস্যরা সমগ্র বাহিনীর গর্ব এবং চিরন্তন প্রেরণার উৎস। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রাখার এই মহান অঙ্গীকার বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সবসময় সশ্রদ্ধচিত্তে ও দৃঢ়ভাবে ধারণ করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পদুয়ার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ : পেকুয়াকে ১-০ গোলে হারিয়ে লোহাগাড়ার জয়

শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ০৩:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬