ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালী সীমান্তে রুবেল-খাইরুল বশর গ্রুপের গো’লা’গু’লি, নেপথ্যে ই’য়া’বা ছি’ন’তা’ই টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত, আওয়ামী লীগ প্রশ্নে একমত সিটি কলেজ গেটে গুলিবিদ্ধ নির্মাণ শ্রমিক একরাম মারা গেছে পা কেটে ভিক্ষায় বাধ্য করা কিশোর বাড়ী ফিরলো সাত মাস পর টেকনাফের সাবরাং থেকে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ পেকুয়ায় উপকূলীয় প্যারাবন কেটে চলছে ঘের তৈরির মহোৎসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

পালংখালী সীমান্তে রুবেল-খাইরুল বশর গ্রুপের গো’লা’গু’লি, নেপথ্যে ই’য়া’বা ছি’ন’তা’ই

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে ২০ হাজার ইয়াবার একটি চালান ছিনতাইকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত রোববার রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফারিরবিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে গোলাগুলির শব্দ শোনা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, এ সময় অন্তত ২০ থেকে ২৫ রাউন্ড গুলির শব্দ তাঁরা শুনেছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে পালংখালী স্টেশন থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। পালংখালী উচ্চবিদ্যালয়ের গেট পার হওয়ার পরপরই গোলাগুলির শব্দ শুনতে পান। পরে মোটরসাইকেল রেখে নিরাপদ স্থানে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। পরিস্থিতি শান্ত হলে বাড়িতে ফেরেন।

ফারিরবিলের বাসিন্দা ফরিদ বলেন, রাত ১১টার দিকে ফারিরবিল কবরস্থানসংলগ্ন এলাকায় দুই পক্ষের লোকজনকে অবস্থান নিতে দেখা যায়। তাঁর দাবি, দুই পক্ষের মিলিয়ে সেখানে প্রায় ৮০ জন লোক ছিল।

ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ

স্থানীয় একটি সূত্রের দাবি, সীমান্ত থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আনার সময় সেটি ছিনতাইকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। সূত্রটি জানায়, নলবনিয়া এলাকার মাদক কারবারি হিসেবে পরিচিত রুবেল ওরফে ‘ডাকাত রুবেল’-এর সহযোগীরা ওই চালান নিয়ে আসছিল। এ সময় পালংখালী ইউনিয়নের ছাত্রদল নেতা খাইরুল বশর ও তাঁর সহযোগীরা ২০ হাজার ইয়াবা ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

এরপর রুবেল তাঁর সহযোগীদের নিয়ে খাইরুল বশরকে খুঁজতে বের হন বলে ওই সূত্রের দাবি। একপর্যায়ে খাইরুল বশর পালংখালী স্টেশন হয়ে বটতলীর দিকে যাচ্ছেন—এমন খবর পেয়ে রুবেলের পক্ষের লোকজন ফারিরবিল মাদ্রাসার সামনে অবস্থান নেন। পরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয় বলে সূত্রটি জানায়।

গোলাগুলিতে রুবেল ওরফে ‘ডাকাত রুবেল’ নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে। তাঁর ভাই ইরান মাঝিও মাদক ও অস্ত্র মামলার আসামি। গত ৪ সেপ্টেম্বর ভোরে ৫০ হাজার ইয়াবাসহ ইরান মাঝিকে গ্রেপ্তার করে বিজিবি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

অন্যদিকে খাইরুল বশরের পক্ষের হয়ে গোলাগুলিতে ছৈয়দুল বশর ওরফে ‘ছিছি বশর’ অংশ নেন বলে স্থানীয় সূত্রের দাবি। তাঁর বিরুদ্ধেও একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।

এর আগে একটি গোলাগুলির ঘটনায় ভারী আগ্নেয়াস্ত্রসহ ছিছি বশরকে র‍্যাব আটক করেছিল বলে জানা গেছে। তবে তখন তাঁর ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা যায়নি। স্থানীয় কয়েকজনের দাবি, রোববার রাতের গোলাগুলিতেও তাঁকে ভারী অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে।

পুলিশের বক্তব্য

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, গোলাগুলির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, রুবেল পক্ষের লোকজন গোলাগুলিতে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও বলেন, রুবেলের বাড়িতে একাধিকবার অভিযান চালানো হলেও তাঁকে পাওয়া যায়নি। গোলাগুলির ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পালংখালীর সীমান্ত এলাকায় মাদক পাচার ও চালান ছিনতাইকে কেন্দ্র করে মাঝেমধ্যেই সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটছে। তাঁদের অভিযোগ, কয়েকজন মাদক কারবারির কাছে মিয়ানমার থেকে আসা ভারী আগ্নেয়াস্ত্র রয়েছে। এসব অস্ত্রের কারণে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

পালংখালী সীমান্তে রুবেল-খাইরুল বশর গ্রুপের গো’লা’গু’লি, নেপথ্যে ই’য়া’বা ছি’ন’তা’ই

আপডেট সময় : ০৫:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬