ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন  সড়ক ভাড়া দিলো কক্সবাজার জেলা প্রশাসন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর

টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

টেকনাফে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল কাসেম প্রকাশ লেডু মিস্ত্রি (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আবুল কাসেম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামজারছড়া এলাকার বাসিন্দা। তিনি উলুচামরী এলাকার মৃত আবুল মঞ্জুরের ছেলে এবং পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) হামজারছড়া এলাকায় পারিবারিক বিষয় নিয়ে আবুল কাসেমের সঙ্গে তার ছেলে হারুন অর রশিদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় হারুন অর রশিদ তার বাবাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে আবুল কাসেম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হ্নীলা এলাকার একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্য, প্রতিবেশী ও স্থানীয়দের দাবি, বসতভিটার ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে আবুল কাসেমের ওপর হামলার ঘটনা ঘটে বলে তারা জানান।

এদিকে আবুল কাসেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬