উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ জসিমকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।
রবিবার দুপুর ২ টার দিকে এসআরবি-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোঃ জসিম (৩০) পূর্ব পালংখালী এলাকার মৃত বশির আহম্মেদের ছেলে।
পজানা যায়, জসিমের বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় দায়ের করা একটি মাদক মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ে তাকে অতিরিক্ত মেয়াদে সাজা ভোগের আদেশ দেওয়া হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 





















