ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩ ৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া

অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ১১:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 66

কুমিল্লার জান্নাতুল তাজমিন হত্যাকান্ডের ঘটনায় তারই কথিত প্রেমিক কক্সবাজারের রিয়াজ উদ্দিন রাজুকে আটক করেছে সদর থানা পুলিশ ।

রোববার রাত ১০ টার দিকে কলাতলী এলাকা থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী৷

তিনি জানান, তাজমিন হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে।

তিনি বলেন,রাজুই নিহত তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে এসেছিলেন৷ তাকে কুমিল্লার মামলায় আসামী দেখানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আটক রাজু নিহত তাজমিনের কথিত প্রেমিক। আটক হওয়ার আগে জাতীয় একটি গণমাধ্যমে প্রেম সংক্রান্ত বিষয়ে স্বীকারোক্তি দেন রাজু।

রাজু জানান, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সাথে সম্পর্ক হয় রাজুর। এক পর্যায়ে গত ৬ সেপ্টেম্বর ভোরে কক্সবাজার পৌঁছে তাজমিন। পরে ওই দিন তারা কলাতলীর একটি আবাসিক হোটেলে উঠেন স্বামী-স্ত্রী পরিচয়ে। পরদিন দুপুরে একা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয় তাজমিন। সেখানে টমটম চালক সুমন মিয়ার হাতে ধর্ষণ ও পরে হত্যাকান্ডের শিকার হন। এ ঘটনায় সুমন মিয়াকে আটক করেছে কুমিল্লা পুলিশ। সে তার জবানবন্দিতে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে।
নিহত জান্নাতুল তাজমিনের বাড়ী কুমিল্লার লালমাইয়ে। সে সপ্তম শ্রেনীর ছাত্রী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু

অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু

আপডেট সময় : ১১:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬