ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার

উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

টেকনাফকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষণার এক অনুষ্ঠানে মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার ডাক দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। তিনি স্থানীয় জনগণকে মাদক কারবারিদের প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেন, মাদক নির্মূলের এই লড়াইয়ে সাধারণ মানুষের পাশে প্রশাসন, পুলিশ এবং স্থানীয় প্রতিনিধিরা সব সময় অবস্থান করবেন।

​শনিবার দুপুরে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফের ওপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর জোর দাবি জানান। অতীতের জনপ্রতিনিধিদের কর্মকাণ্ডের কারণে পুরো এলাকার মানুষের সুনাম ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাস্তব জীবনে কখনো ইয়াবা না দেখেও এই অঞ্চলের প্রতিনিধি হওয়ায় তাঁকে অপবাদের ভাগীদার হতে হচ্ছে। এই অপবাদ থেকে মুক্তি পেতে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অনুরোধ জানান।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এলাকাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হয়। তবে সংসদ সদস্য মনে করেন, কেবল কাগজ-কলমে ঘোষণা দেওয়াই শেষ কথা নয়। বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে গ্রাম পর্যায় পর্যন্ত কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর জন্য স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও অভিভাবকসহ যুবসমাজকে স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে বাল্যবিবাহ ও শিশুশ্রম দূরীকরণে স্থানীয় সচেতনতা এবং প্রশাসনের কঠোর নজরদারির কথা তুলে ধরেন ইউএনও এস এম অনীক চৌধুরী। তিনি স্পষ্ট করেন, মুক্ত ঘোষণার পর এই এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটলে আইনগতভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে সীমান্ত অঞ্চলে চোরাচালান ও মাদক রোধে সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি। দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করার অভিজ্ঞতা ও টেকসই সমাজ গঠনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন অনুষ্ঠানের উন্নয়ন সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি রোনাল্ড প্রবীর চিসিম।

​অনুষ্ঠান শেষে স্থানীয় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী এবং ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. এনামুল হকসহ স্থানীয় বিএনপি ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

আপডেট সময় : ১২:০০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬