টেকনাফে অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন,র্যাব-১৫।
রোববার ভোর রাতে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
র্যাব জানায়, টেকনাফের সাবরাং বাজার পাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান কেনাবেচার উদ্দেশ্যে মজুদ করেছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে সাবরাং ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা ফিরোজের লবণের মাঠ সংলগ্ন ওয়াব পিডিয়া ইটের সলিং রাস্তায় পৌঁছায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি তাদের সাথে থাকা পুরাতন লুঙ্গি দিয়ে মাড়ানো চারটি পোটলা ফেলে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পোটলাগুলো তল্লাশি করে মোট ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করে পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 























