ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন  সড়ক ভাড়া দিলো কক্সবাজার জেলা প্রশাসন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর

ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার

টেকনাফে অভিযান চালিয়ে ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন,র‍্যাব-১৫।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর (২৯) টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোড়া মিয়ার ছেলে।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি র‍্যাবের আভিযানিক দল জাদিমুড়া এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে ‘এনামুল হক জনির কুলিং কর্নার’-এর সামনে অভিযান চালায়। এ সময় অপহরণ মামলার আসামি জাহাঙ্গীরের উপস্থিতি নিশ্চিত হয়ে তাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

​প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি গত জুন মাসে ফেনীর ৪ তরুণ অপহরণের ঘটনায় টেকনাফ থানায় দায়েরকৃত মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬