ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন  সড়ক ভাড়া দিলো কক্সবাজার জেলা প্রশাসন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু

টেকনাফে নিজ বাড়িতে বৈদ্যুতিক মোটরের পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সৈয়দ করিম নামের এক তরুণ ফুটবলারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৈংগ্যাকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ করিম দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে পানির মোটরের সংযোগ চালু করতে যান সৈয়দ করিম। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার বা মোটরের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​এদিকে তরুণ এই ফুটবলারের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ও স্থানীয় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা জানান, দৈনন্দিন ব্যবহারের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালনায় সামান্য অসতর্কতাই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার ঘটবে তা কেউ কল্পনাই করেনি।

​ঘটনার বিষয়ে পুলিশ জানায়, হোয়াইক্যং এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬