ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ঈদগাঁও ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজনসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ পাড়া এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঈদগাঁওয়ের মাইজ পাড়ার ফেরদৌস আলম ফিরুজ (৫০), মিফতা (১৬) এবং নতুন অফিস এলাকার মাইক্রোবাসচালক মুন্না (৩৫)।

জানা যায়, ফেরদৌস আলম ফিরুজের পরিবারের অন্তত ১৫ সদস্য চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। পথে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ফিরুজ নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিফতা ও মাইক্রোবাসচালক মুন্নাকে মৃত ঘোষণা করেন। আহত অন্তত পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে মৃত্যুর খবর ঈদগাঁওয়ের মাইজ পাড়ায় পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আইনি কার্যক্রম শেষে নিহতদের মরদেহ ঈদগাঁওয়ে আনার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩

আপডেট সময় : ১২:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬