ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশী : মার্কিন পিস্তল-গুলি ও ইয়াবাসহ কক্সবাজারের দুই যুবক গ্রেফতার পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি সিফাত গ্রেপ্তার ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন গ্রেফতার আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২ আনোয়ারুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ গ্রেপ্তারের ১১ দিন পর জামিনে মুক্ত চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী মেধা, পরিশ্রম আর মায়ের ত্যাগে ওয়াসিমা জান্নাতের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ টেকনাফের মেরিন ড্রাইভে ভ’য়া’ব’হ স’ড়’ক দু’র্ঘ’ট’নায় নিহত ১ এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা : শুক্রবার দুপুর ১২ টায় কোর্টবিল্ডিং এবং বাদ জুমা বায়তুশ শরফে

পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি সিফাত গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় আবু তাহের (৬৫) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোহাম্মদ সিফাতকে গ্রেপ্তার করেছে র‍্যাবের যৌথ আভিযানিক দল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টেকনাফ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১৫, কক্সবাজারের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। র‍্যাব-৭-এর ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার সিফাত পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বহদ্দারপাড়া এলাকার নুরুল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাত সাড়ে ৯টার দিকে মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় আবু তাহের নিহত হন। ঘটনার তিন দিন পর নিহতের ছেলে মো. তারেক (২৫) পেকুয়া থানায় হত্যা মামলা করেন।

মামলায় সিফাতকে ১ নম্বর আসামি করে নাজেম উদ্দিন ও বাহাদুরের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর প্রায় আড়াই মাস পলাতক থাকার পর টেকনাফ থেকে সিফাতকে গ্রেপ্তার করা হলো।

নিহতের ছেলে ও মামলার বাদী মো. তারেক বলেন, তার বাবাকে সিফাতসহ কয়েকজন হত্যা করেছে। সিফাত গ্রেপ্তার হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। দ্রুত অন্য আসামিদেরও গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু

পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি সিফাত গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬