ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধূমপায়ীদের রক্তে মিললো মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ কানায় কানায় পূর্ণ বাঁশখালীর সাগরপাড়ের সমাবেশস্থল পাঁচ বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ চলমান মেগা প্রকল্প পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী  প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে মন্ত্রী-এমপিসহ প্রশাসনের কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ি আসছেন : প্রস্তুতি সম্পন্ন, জনসাধারণের যা দাবি ওসিকে নিয়ে মন্তব্য করা টেকনাফ যুবদল আহ্বায়ক কাইয়ুমকে কেন্দ্রীয় যুবদলের শোকজ পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্মকর্তাদের পুরনো সিন্ডিকেটে জিম্মি পেকুয়ায় সড়কের সংস্কারকাজ বন্ধ, ভোগান্তিতে চলাচল কুতুপালংয়ে ৬ টনের বেশি বর্জ্য অপসারণ

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

আজ রোববার সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলের বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীর নাম ঘোষণা করেন।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বৈঠকের পর জামায়াতের ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।

তিনি বলেছিলেন, ‘ফলাফল যা-ই হোক না কেন, সেটা কোনো বিষয় নয়। আমরা এমন একজন খুব ভালো প্রার্থী দেব, যাকে জাতি মেনে নেবে।’

বর্তমান সংসদে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যার ফলে রাষ্ট্রপতি নির্বাচনের ফল অনেকটাই আগে থেকে অনুমান করা যাচ্ছে। এমন পরিস্থিতিতেও কেন নির্বাচনে অংশ নিচ্ছে—এই প্রশ্নের জবাবে সাইফুল আলম খান মিলন বলেছিলেন, সরকারি দলের অবস্থানের ওপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেবেন না।

তিনি বলেন, ‘আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা সরকারি দলের নির্দেশনা অনুযায়ী চলব না। তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করছি।’

সূত্র: দ্য ডেইলি স্টার

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ধূমপায়ীদের রক্তে মিললো মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ

আপডেট সময় : ০১:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬