ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকেএসপিতে মহেশখালীর ইয়াসেরের মৃত্যুতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি: ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট : গুলিবিদ্ধ ১ গর্জনিয়ার পোয়াংগেরখিলে শিক্ষার্থীদের হাতে চারা বিতরণ করলেন রামুর ইউএনও মাঠপর্যায়ের পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এলএনজি সরবরাহ কমেছে, সারা দেশে তীব্র গ্যাস-সংকট সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা ব্রাজিলে তরুণ ফুটবলারকে গুলি করে হত্যা হাসি-কান্নায় বিদায় নিল উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কক্সবাজার আইকনিক রেলস্টেশন: রাষ্ট্রের সোনার খনি, লাভের গুড় খাবে কে? আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ কবিরের, শনাক্ত করল পরিবার

গর্জনিয়ার পোয়াংগেরখিলে শিক্ষার্থীদের হাতে চারা বিতরণ করলেন রামুর ইউএনও

রামুর গর্জনিয়া ইউনিয়নের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ করা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লুরের তত্ত্বাবধানে কোমলমতি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।

এ সময় ইউএনও মো. জিল্লুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যত্নসহকারে চারা রোপণ ও পরিচর্যা করে বড় করতে হবে। পাশাপাশি নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি রামু উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কপিল উদ্দিন কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাশ, জনস্বাস্থ্য কর্মকর্তা ক্যছাই মং চাক, গর্জনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম, স্যোশাল এইডের চেয়ারম্যান প্রসূণ বড়ুয়া, কালের কণ্ঠের রামু প্রতিনিধি শওকত ইসলাম, সমাজকর্মী ইসহাক মোহাম্মদ সোহেল, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুর রশিদ চৌধুরী, সহকারী শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলি, বেনজীর রশিদ, জুবাইদা বেগম, ইরফান জাহান চৌধুরী, কেয়া বড়ুয়া, শামীমা আক্তার এবং সিপিপি কমিটি গর্জনিয়ার টিম লিডার সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিকেএসপিতে মহেশখালীর ইয়াসেরের মৃত্যুতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি: ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ

গর্জনিয়ার পোয়াংগেরখিলে শিক্ষার্থীদের হাতে চারা বিতরণ করলেন রামুর ইউএনও

আপডেট সময় : ০৩:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬