ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে ২ দফা পাহাড়ধস উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু কলাতলীতে পাহাড় ধসে ৫ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত : আহত ৩ মেরিন ড্রাইভে মিনিট্রাক উল্টে আহত ৮ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভায় এমপি স্বপ্না- গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না: প্রধানমন্ত্রী ১৯৭১’র মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আর ২৪’র গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা রক্ষার: প্রধানমন্ত্রী শহীদদের আকাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ পায়নি : নাহিদ ইসলাম জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য, দিনব্যাপী নানা কর্মসূচি থাইংখালীতে জমিদখলের চেষ্টা, ১৪৪ ধারায় শান্তি শৃঙ্খলা রক্ষার আদেশ আদালতের

গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান পুত্র ওয়াসিম নাপিতেরচর স্কুলে দাতা সদস্য নির্বাচিত

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতেরচর আমির মোহাম্মদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় দাতা সদস্য নির্বাচিত হয়েছে- গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ছুরুত আলম চৌধুরীর কনিষ্ঠ পুত্র ওয়াসিমুল আলম চৌধুরী।

রামুর পূর্বাঞ্চলের দুই ইউনিয়ন গর্জনিয়া ও কচ্ছপিয়া। গর্জনিয়ার প্রখ্যাত জমিদার আলহাজ্ব হাকিম মিঞা চৌধুরীর উত্তরসূরীদের দান গর্জনিয়ায় সীমাবদ্ধ থাকেনি ছড়িয়ে পড়েছে পাশ্ববর্তী ইউনিয়ন কচ্ছপিয়াতেও।

উল্লেখ্য: কক্সবাজার জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম আমির মোহাম্মদ চৌধুরী বাচ্চু নাপিতের চর স্কুল প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। ওনার মৃত্যুর পর ওনার বড় ভাই কক্সবাজার জেলা বিএনপির উপদেষ্টা, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ছুরুত আলম চৌধুরী ওই স্কুলের দায়িত্ব পালন করেন এবং দাতা সদস্য নির্বাচিত হন।

ওনার মৃত্যুর পর অত্র স্কুলের ২য় বারের মতো দাতা সদস্য নির্বাচিত হয়েছে ওনার কনিষ্ঠ পুত্র ওয়াসিমুল আলম চৌধুরী।

ওয়াসিমুল আলম চৌধুরী কক্সবাজার সিটি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে এবছরই কক্সবাজার সরকারি কলেজ থেকে একই বিষয়ে মাস্টার্স ফাইনাল পরীক্ষা সম্পন্ন করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেরিন ড্রাইভে ২ দফা পাহাড়ধস

গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান পুত্র ওয়াসিম নাপিতেরচর স্কুলে দাতা সদস্য নির্বাচিত

আপডেট সময় : ০১:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬