ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

প্রধানমন্ত্রীর কাছে ফতেখাঁরকুলকে পৌরসভা করার দাবি জানালেন ছাত্রনেতা বাসেত মির্জা

কক্সবাজার সফর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করার দাবি জানিয়েছেন রামু উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল বাসেত মির্জা।

তিনি বলেন, ঐতিহ্যবাহী রামু বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ। ১৯০৮ সালে থানা এবং ১৯৮২ সালে উপজেলা প্রতিষ্ঠিত হলেও এখনো রামুতে কোনো পৌরসভা গড়ে ওঠেনি। ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত রামু উপজেলা আয়তন ও জনসংখ্যার দিক থেকে কক্সবাজার জেলার অন্যতম বৃহৎ প্রশাসনিক অঞ্চল।

তিনি আরও বলেন, বৌদ্ধ ঐতিহ্য, প্রাচীন পুরাকীর্তি, ধর্মীয় সম্প্রীতি এবং বিস্তীর্ণ রাবার বাগানের জন্য পরিচিত রামুতে পৌরসভা না থাকায় পরিকল্পিত নগরায়ণ, আধুনিক নাগরিক সেবা এবং অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হচ্ছে।

আব্দুল বাসেত মির্জা মনে করেন, ফতেখাঁরকুল ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হলে স্থানীয় জনগণ আধুনিক নাগরিক সুবিধা পাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তিনি আগামী দিনের উন্নয়ন ও জনসেবার কথা বিবেচনা করে ফতেখাঁরকুল ইউনিয়নকে পৌরসভা ঘোষণায় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

প্রধানমন্ত্রীর কাছে ফতেখাঁরকুলকে পৌরসভা করার দাবি জানালেন ছাত্রনেতা বাসেত মির্জা

আপডেট সময় : ০৩:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬