ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনিয়া পালংয়ে ছেলের গুলিতে প্রাণ গেল বাবার কক্সবাজারসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কুতুবদিয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়কের বক্তব্যের প্রতিবাদে বিএনপি নেতা আজিজুরের বিবৃতি” ৫ বছর পলাতক থাকার পর ধরা খেল সাজাপ্রাপ্ত আসামি টেকনাফে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রোগীর বেশে ইয়াবা পাচার চেষ্টা, তিন নারী আটক কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার আসামিবাহী সিএনজিকে কাভার্ড ভ্যানের ধাক্কা, দুই এসআইসহ আহত ৫ বিচারে বৈষম্যের অবসান কবে হবে? প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারালো ব্রাজিল রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই : রামিসার বাবা টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে শামীমকে চায় তৃণমূল রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুপুরের মধ্যে কক্সবাজারসহ ১৭ জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা

৫ বছর পলাতক থাকার পর ধরা খেল সাজাপ্রাপ্ত আসামি

কক্সবাজারের টেকনাফে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর বিশেষ অভিযানে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম (২৭) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মহেশখালীপাড়া (খারাংখালী) এলাকার এজাহার মিয়ার ছেলে।

র‍্যাব-১৫ কক্সবাজারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ২০২০ সালে টেকনাফ মডেল থানায় দায়ের করা একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। মামলার অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে রায় ঘোষণার পর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৫ বছর পলাতক থাকার পর ধরা খেল সাজাপ্রাপ্ত আসামি

আপডেট সময় : ০৩:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬