ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ আজ প্রেমিকা দিবস, সঙ্গীকে আনন্দ দেওয়ার দারুণ সুযোগ শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী ম্যাজিস্ট্রেট এড়িয়ে গেলেও ডিসি বললেন- অগোচরে চলছিল প্যারাসেইলিং চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, আসছে আরও নতুন আন্তঃনগর ট্রেন ঈদগাঁওয়ে প্রাইভেটকারে ৭৬ কেজি গাঁজা, একাধিক মামলার আসামিসহ আটক ২ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র মায়ের দুধেই শিশুর সুরক্ষা, আজ থেকে শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ১৫০ বছর পর লাইব্রেরিতে বই ফেরত, জরিমানা ১৯ লাখ  মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২৩ সাড়ে ৬ বছরে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ হাজার ৩৮৪ জন Scars Still Fresh, Yet Flood Victims in Chakaria Strive to Rebuild Their Lives

রোগীর বেশে ইয়াবা পাচার চেষ্টা, তিন নারী আটক

গলায় ঝোলানো ব্যান্ডেজ মুড়ানো হাত। চিকিৎসার জন্য যাচ্ছেন কক্সবাজার সদরে। অসুস্থ রোগীর এমন ছদ্মবেশে অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তিন নারীর। রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের দেহে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— জোবায়দা (৪০), তইয়েবা (৪০) ও রাজিমা (৫০)। তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ এর শরণার্থী বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্র জানায়, সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন নারী নিজেদের অসুস্থ বলে পরিচয় দেন এবং তাদের কাছে কোনো অবৈধ মালামাল নেই বলে দাবি করেন। তবে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা আরও বিস্তারিত তল্লাশি চালান। একপর্যায়ে তাদের শরীরের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তিন নারীকে আটক করা হয়।

রামু ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাকীব খান নিশ্চিত করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি

রোগীর বেশে ইয়াবা পাচার চেষ্টা, তিন নারী আটক

আপডেট সময় : ০৩:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬