ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাশেম গ্রেপ্তার সমিতি পাড়ার সুকান্ত হত্যা মামলার আসামি বাপ্পি গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ডিবির হাতে গ্রেফতার অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলার শিকার বনকর্মীরা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে কম খরচে ব্যাচেলর ও মাস্টার্স করতে পারেন বাউবিতে, নেই বয়সের বাধা বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, পেকুয়া-চকরিয়ায় দুই হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসাসেবা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় কক্সবাজারের সন্তান শামীমুর রহমান

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় কক্সবাজারের মুখ উজ্জ্বল করলেন শামীমুর রহমান। শামীম কক্সবাজার শহরের পৌরসভার পাহাড়তলী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পৈত্রিক নিবাস উত্তর গোমাতলী। এই গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম ইলিয়াস মাস্টারের কনিষ্ঠ পুত্র শামীমুর রহমান, যুক্তরাষ্ট্রের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ডিগ্রি সফলভাবে সম্পন্ন করে সম্প্রতি অনুষ্ঠিত কমেন্সমেন্ট সেরেমনিতে অংশগ্রহণ করেছেন।

শামীম জানান, দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং অদম্য মনোবলের মাধ্যমে তিনি এই গুরুত্বপূর্ণ শিক্ষাগত মাইলফলক অর্জন করেন। বিদেশের মাটিতে উচ্চশিক্ষার এই যাত্রা নানা চ্যালেঞ্জ ও দায়িত্বপূর্ণ বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে গেলেও তিনি নিজের লক্ষ্য অর্জনে অবিচল থেকেছেন।

বিশেষভাবে উল্লেখ্য, মাস্টার্স ডিগ্রি অর্জনের পরও তিনি থেমে নেই। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে তিনি ডক্তর অফ ম্যানেজমেন্ট (ডিএম) প্রোগ্রামে পড়ছেন। আধুনিক ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় নিজেকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি এই উচ্চতর শিক্ষাযাত্রা চালিয়ে যাচ্ছেন বলে এক প্রতিক্রিয়ায় জানান শামীম।

শামীমুর রহমান তার এই অর্জনের পেছনে পরিবার, শিক্ষক, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন এবং সকলের দোয়া কামনা করেছেন, যাতে ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

তার এই অর্জনে পরিবার, স্বজন ও কক্সবাজারবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় কক্সবাজারের সন্তান শামীমুর রহমান

আপডেট সময় : ০৭:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬