ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বন্ধুদের সঙ্গে বাইক ভ্রমণে গিয়ে আর ফেরা হলো না রামুর তরুণ ব্যবসায়ী মারুফের

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের তরুণ ব্যবসায়ী মারুফ (২২) সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন।

নিহত মারুফ ওই গ্রামের নুর আহমদের ছেলে এবং স্থানীয়ভাবে একজন ইন্টারনেট ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে কয়েকজন বন্ধুর সঙ্গে মোটরসাইকেল ভ্রমণে বের হন মারুফ। গত সোমবার সকালে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।

প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জুন) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মারুফের বড় ভাই মো. জাবেদ জানান, মরদেহ গ্রামের বাড়িতে আনার প্রস্তুতি চলছে। পরিবারের সদস্য ও স্বজনরা তার মৃত্যুর খবরে গভীর শোকে মুহ্যমান।
এদিকে অল্প বয়সে মারুফের আকস্মিক মৃত্যুতে ফতেখাঁরকুল ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বন্ধু, স্বজন ও পরিচিতজনরা শোক প্রকাশ করছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

বন্ধুদের সঙ্গে বাইক ভ্রমণে গিয়ে আর ফেরা হলো না রামুর তরুণ ব্যবসায়ী মারুফের

আপডেট সময় : ০১:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬