ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড় ধসের ঝুঁকিতে পেকুয়ার কয়েক’শ বসতি রামুতে ​শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির দখলের অভিযোগ শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রবাসী কিংস চট্টগ্রাম চ্যাম্পিয়ন সেন্টমার্টিনে জোয়ারের পানি বৃদ্ধি, নিত্যপণ্যের সংকটের শঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৫ হাজার- আরসিপি উখিয়ায় জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত ৪৫ আশ্রয়কেন্দ্র ফের পাহাড়ধস : দরিয়ানগরে নারীর মৃত্যু সোনাদিয়ায় পানির গর্তে পড়ে শিশুর মৃত্যু রেললাইনে পানি, ঢাকা-কক্সবাজার রোডে ট্রেন চলাচল বন্ধ রাতে মিশরের ঐতিহাসিক ম্যাচে প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ইয়াবা দিয়ে উখিয়ায় সংগীতশিল্পী ও তার স্ত্রীকে ফাঁসানোর অভিযোগ মৃত্যুর বর্ষণ: কক্সবাজার-নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও পাহাড়ি ঢলে নিহত ১১

টেকনাফের হোয়াইক্যংয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কারাগারে

টেকনাফে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. পারভেজ প্রকাশ বাক্কাইয়া (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. পারভেজ রাঙ্গামাটি জেলার বাসিন্দা আবু ছিদ্দিকের ছেলে। তবে সে ছোটবেলা থেকেই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোলাপাড়া এলাকায় তার নানির বাড়িতে বসবাস করে আসছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে (বুধবার) দুপুরে হোয়াইক্যং বাজার পাড়া এলাকায় নিজের বাড়ির সামনে খেলা করছিল সাত বছর বয়সী ওই শিশুটি। এ সময় অভিযুক্ত পারভেজ শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে বাড়ির পাশে একটি নির্জন পুকুর পাড়ে নিয়ে যায়। ঘটনাটি শিশুটির ছোট ভাই দূর থেকে দেখে ফেলে এবং তাৎক্ষণিকভাবে দৌঁড়ে গিয়ে তার মাকে বিষয়টি জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পুকুর পাড়ে ছুটে যান। সেখানে তারা পারভেজকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা অভিযুক্তকে উত্তম-মধ্যম দিয়ে আটকে রাখে এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় গত ২১ মে (বৃহস্পতিবার) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ পারভেজকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পারভেজ স্বীকার করেছে যে, সে শিশুটিকে ধর্ষণের উদ্দেশ্যেই নির্জন পুকুর পাড়ে নিয়ে গিয়েছিল। তবে স্থানীয়রা অত্যন্ত দ্রুততার সাথে সেখানে পৌঁছে যাওয়ায় সে কোনো বড় ধরনের ক্ষতি করতে পারেনি। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে।”

এ ঘটনায় হোয়াইক্যং এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস কেউ না পায়। বর্তমানে মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাহাড় ধসের ঝুঁকিতে পেকুয়ার কয়েক’শ বসতি

টেকনাফের হোয়াইক্যংয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কারাগারে

আপডেট সময় : ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬