ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ

আইনজীবীর ছবিতে জুতার মালা: জেলা বারের বিবৃতি ও নিন্দা

জাতীয় ছাত্রশক্তির ব্যানারে আয়োজিত মানববন্ধনে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এক সিনিয়র আইনজীবীর ছবিতে জুতার মালা দেওয়া ও ছবি অবমাননার ঘটনায় নিন্দা জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো: আব্দুল মন্নান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার উদ্দিন হেলালীর স্বাক্ষরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি সাধারণ ফুটবল খেলাকে কেন্দ্র করে সিনিয়র আইনজীবী এডভোকেট মোসলেম উদ্দিন ভূঁইয়া একটি অনলাইন চ্যানেলের পোস্টে মন্তব্য করেছিলেন, যা নিয়ে একপর্যায়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তী সময়ে উক্ত প্রবীণ আইনজীবী তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ভূমিকা ও ছাত্রনেত্রী জিনিয়া শারমিন রিয়ার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে দুঃখ প্রকাশ করেন এবং কারো মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনাও জানান।

​পরবর্তীতে জিনিয়া শারমিনের পক্ষে জেলা আইনজীবী সমিতিতে একটি আবেদন করা হলে, সমিতির সভাপতি সংশ্লিষ্ট আইনজীবী ও ছাত্র নেতৃবৃন্দের সাথে কথা বলে বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি যখন বিচারাধীন এবং সমিতির মাধ্যমে সমাধানের প্রক্রিয়া চলছিল, ঠিক তখনই একদল অজ্ঞাত উদ্দেশ্যে জাতীয় ছাত্রশক্তির ব্যানারে মানববন্ধন ডেকে আইনজীবীদের অশালীন ভাষায় গালিগালাজ করে এবং ওই আইনজীবীর ছবিতে জুতার মালা পরায়। সমিতির মতে, অভিযুক্তদের বয়স আনুমানিক ৩০ বছরের নিচে। সাধারণত কনিষ্ঠ আইনজীবীর বয়সও ৩০ বছরের উপরে হয়। তাই বয়োজ্যেষ্ঠ ও বয়োকনিষ্ঠদের মধ্যে এরকম অপমানজনক ও অসম্মানজন ঘটনা জাতির জন্যে ভয়াবহ দুঃসংবাদ ও আশংকাজনক বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

​আইনজীবী সমিতি জানিয়েছে, দেশে প্রচলিত আইনের ঊর্ধ্বে কেউ নয়। একজন আইনজীবী ও সিনিয়র নাগরিকদের এভাবে অপমান করা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং অত্যন্ত নিন্দনীয়। যা ইচ্ছা তাই করার প্রবণতা থেকে বেরিয়ে এসে সবাইকে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

আইনজীবীর ছবিতে জুতার মালা: জেলা বারের বিবৃতি ও নিন্দা

আপডেট সময় : ০৯:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬