ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

খুরুশকুল নতুন ব্রীজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারl

কক্সবাজার পৌরসভার কস্তুরা ঘাট সংলগ্ন খুরুশকুল নতুন ব্রীজের গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে তাদের হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ধারালো ছুরি, টিপ ছুরি ও চাপাতিসহ মোট ৫টি বিপজ্জনক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মহেশখালীয়া পাড়ার মোঃ ইমরান, পৌরসভার রাখাইন পাড়া এলাকার মোঃ খোরশেদ আলম, বৈইল্ল্যা পাড়ার মোঃ আবু তাহের এবং বৈদ্যঘোনা এলাকার সোহেল ইসলাম।

​পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত আসামিরা প্রত্যেকেই চিহ্নিত ও পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র মামলা, দ্রুত বিচার আইন ও মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ইমরানের বিরুদ্ধে ২টি, খোরশেদ আলমের বিরুদ্ধে ৪টি, আবু তাহেরের বিরুদ্ধে ৩টি এবং সোহেল ইসলামের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে খুরুশকুল সেতুর মুখ ও সংলগ্ন এলাকায় পথচারী ও যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল বলে পুলিশ জানায়।

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

খুরুশকুল নতুন ব্রীজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারl

আপডেট সময় : ১০:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬