ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী বছরে কয়েকবার উচ্ছেদ, তবুও যানজটের কারণ সেই বিদ্যুতের খুঁটি ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি ও দোকান পুড়ে ছাই, নিঃস্ব ১৩ পরিবার লোহাগাড়ায় এক কিশোরীর কান্ড আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ মাইক্রোফোন হাতে শুরু ‘বিয়ের প্রথম সকাল’, নজর কাড়ল সাংবাদিক শামীমের পেশাদারিত্ব কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন এমপি লুৎফুর রহমান কাজল সোনাদিয়ায় দখল উচ্ছেদ করে জীববৈচিত্র্য ফিরিয়ে আনা হবে- প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম টুপটুপের প্রচারণামূলক ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েটর চাইলেন ক্ষমা! রামুতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতারা  ‘টুপটুপে প্রাণহানির দায় কর্তৃপক্ষ এড়াতে পারেনা’, তদন্তের দাবি শিবিরের
আহবায়ক-মোস্তফা কামাল,সচিব-মঞ্জুর আলম

চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন

প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনে চৌফলদন্ডী ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার দাবিতে ১৫১ সদস্যবিশিষ্ট ‘চৌফলদন্ডী সম্মিলিত নাগরিক কমিটি’ গঠন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে চৌফলদন্ডীকে প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, ওয়ার্ড প্রতিনিধি, শিক্ষার্থী, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা চৌফলদন্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। একই সঙ্গে এ দাবির যৌক্তিকতা, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় সর্বসম্মতিক্রমে ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামালকে আহ্বায়ক, মঞ্জুর আলম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান)কে সদস্য সচিব এবং কাজী সুরুত আলমকে অর্থ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা কমিটি :

নবগঠিত কমিটিতে ড. সিরাজুল হক শাহজাহান, ড. মোস্তফা কামাল, ড. মোস্তফা কামিল, অধ্যাপক রহমত সালাম, অধ্যাপক আজিজুল হক, অধ্যাপক আব্দুর রহিম, অধ্যাপক জয়নাল আবেদিন, এডভোকেট মোহাম্মদ মোস্তফা, এডভোকেট আয়াছুর রহমান, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট নুরচ্ছবিহ, এডভোকেট মনজুরুল আলম, এডভোকেট মোহাম্মদ মোস্তাকিম, এডভোকেট আনিসুল মাওলা আরজু, এডভোকেট শেফাউল কারিম রানা, এডভোকেট নুর কামাল, এডভোকেট বাপ্পি শর্মা, এডভোকেট ফয়সাল, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট মনির উদ্দিন আজাদ, এডভোকেট মোহাম্মদ করিম তাজ, এডভোকেট ছলিম উল্লাহ, এডভোকেট নাজিফা আনজুম, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট সালাউদ্দিন, এডভোকেট ইয়াসিন আরফাত ইমন ও এডভোকেট মহিব উল্লাহকে উপদেষ্টা করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কক্সবাজার শহরের সঙ্গে চৌফলদন্ডীর নিবিড় যোগাযোগ বিবেচনায় নিয়ে ইউনিয়নটিকে প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

তারা বলেন, চৌফলদন্ডী কক্সবাজার শহরের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। শহরের সঙ্গে এর মানুষের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চাকরি ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিনের নিবিড় যোগাযোগ রয়েছে। ফলে নগর সম্প্রসারণের পরিকল্পনায় চৌফলদন্ডীকে অন্তর্ভুক্ত করা হলে এলাকার নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।

সভায় বক্তারা এ দাবিতে ঐক্যবদ্ধভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, স্মারকলিপি, মানববন্ধনসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন।

মতবিনিময় সভা থেকে চৌফলদন্ডীকে প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তির প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

আহবায়ক-মোস্তফা কামাল,সচিব-মঞ্জুর আলম

চৌফলদন্ডীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে নাগরিক ঐক্য পরিষদ গঠন

আপডেট সময় : ০৯:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬