ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

টেকনাফের হোয়াইক্যংয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কারাগারে

টেকনাফে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. পারভেজ প্রকাশ বাক্কাইয়া (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. পারভেজ রাঙ্গামাটি জেলার বাসিন্দা আবু ছিদ্দিকের ছেলে। তবে সে ছোটবেলা থেকেই টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোলাপাড়া এলাকায় তার নানির বাড়িতে বসবাস করে আসছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে (বুধবার) দুপুরে হোয়াইক্যং বাজার পাড়া এলাকায় নিজের বাড়ির সামনে খেলা করছিল সাত বছর বয়সী ওই শিশুটি। এ সময় অভিযুক্ত পারভেজ শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে বাড়ির পাশে একটি নির্জন পুকুর পাড়ে নিয়ে যায়। ঘটনাটি শিশুটির ছোট ভাই দূর থেকে দেখে ফেলে এবং তাৎক্ষণিকভাবে দৌঁড়ে গিয়ে তার মাকে বিষয়টি জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পুকুর পাড়ে ছুটে যান। সেখানে তারা পারভেজকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা অভিযুক্তকে উত্তম-মধ্যম দিয়ে আটকে রাখে এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় গত ২১ মে (বৃহস্পতিবার) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ পারভেজকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পারভেজ স্বীকার করেছে যে, সে শিশুটিকে ধর্ষণের উদ্দেশ্যেই নির্জন পুকুর পাড়ে নিয়ে গিয়েছিল। তবে স্থানীয়রা অত্যন্ত দ্রুততার সাথে সেখানে পৌঁছে যাওয়ায় সে কোনো বড় ধরনের ক্ষতি করতে পারেনি। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে।”

এ ঘটনায় হোয়াইক্যং এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস কেউ না পায়। বর্তমানে মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফের হোয়াইক্যংয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কারাগারে

আপডেট সময় : ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬