ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা! সৌদি আরবে মৃত্যুর তিন সপ্তাহ পর দেশে এলো মনছুর আলমের মরদেহ, সকাল ১১টায় জানাজা গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইউএনওর ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে ৯ অক্টোবরের সংবাদ! কক্সবাজারের সমালোচনা হোক, অপপ্রচার নয় রামুতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গ্রেফতার যৌতুকের বলি চকরিয়ার গৃহবধূ মরিয়ম অপপ্রচার দিয়ে সত্যকে আড়াল করা যাবে না-কচ্ছপিয়ার বিএনপি নেতা আবছার “কথা”আর কথা বলবে না রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত : নদীর তুফান দল চ্যাম্পিয়ন উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড

লামায় জব্দ করা ৮ লাখ ৭০ হাজার ঘনফুট বালুর নিলাম : সরকারি কোষাগারে জমা ২০ লাখ ২২ হাজার টাকা

বান্দরবানের লামা উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ অবৈধ বালুর মধ্যে দুই এলাকায় ৫ লাখ ঘনফুট বালুর উন্মুক্ত নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে উপজেলার বিভিন্ন এলাকার ২১ জন অংশগ্রহণ করেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার আমতলী বাজার পাড়া ও সরই মসজিদ ভিটা এলাকায় এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিলামে আমতলী হোছেন মেম্বার পাড়া এলাকার ৩ লাখ ঘনফুট বালু ৭ লাখ ৫০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে নাজিম উদ্দিন এবং সরই বাজার পাড়া এলাকার ২ লাখ ঘনফুট বালু ১২ লাখ ৭২ হাজার টাকায় তাজ উদ্দিন ক্রয় করেন। দুই স্পটের বালু বিক্রি করে মোট ২০ লাখ ২২ হাজার টাকা নিলামমূল্য পাওয়া গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা বালু জব্দ করা হয়।

অভিযানে হাবিবুর রহমান পাড়া থেকে ২০ হাজার, জোড়মনি পাড়া থেকে ১ লাখ ৫০ হাজার, আমতলী হোছেন মেম্বার পাড়া থেকে ৩ লাখ, সরই বাজার পাড়া থেকে ২ লাখ এবং সরই মসজিদ ভিটা এলাকা থেকে ১ লাখ ঘনফুটসহ মোট ৮ লাখ ৭০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

মোবাইল কোর্টের আদেশ অনুযায়ী জব্দ করা বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে গত ৩১ আগস্ট নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

রোববার নির্ধারিত সময়ে নিলাম কমিটির সদস্যদের উপস্থিতিতে আমতলী বাজার পাড়া ও সরই মসজিদ ভিটা এলাকায় নিলাম কার্যক্রম শুরু হয়। এতে মোট ২১ জন নিলামকারী অংশ নেন।

স্থানীয়রা জব্দকৃত অবৈধ বালু নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত বন্ধে নিয়মিত অভিযান এবং কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

এদিকে জব্দ করা বালুর অবশিষ্ট অংশের নিলাম এবং সেখান থেকে প্রাপ্ত অর্থের হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু

লামায় জব্দ করা ৮ লাখ ৭০ হাজার ঘনফুট বালুর নিলাম : সরকারি কোষাগারে জমা ২০ লাখ ২২ হাজার টাকা

আপডেট সময় : ০৯:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬