র্যাব-১৫ ও র্যাব-৭-এর একটি যৌথ দলশনিবার রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার পাবলিক মোড় এলাকার একটি কারখানার ভেতর থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোঃ আরিফ (২৪) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া গুইল্যা বাপের পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে।
আরিফ গত ২১ মে কক্সবাজার সদর থানায় দায়েরকৃত জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি। হত্যাকাণ্ডের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 























