ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার মগনামা লঞ্চ ঘাটে পানিতে পড়ে যুবক নিখোঁজ ৮ সেপ্টেম্বর ফাইনাল, মুখোমুখি হবে চকরিয়া ও রামু রোহিঙ্গা ক্যাম্পে পিস্তল ও গুলিসহ আরসার সদস্য গ্রেফতার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম বিয়ের বাড়ি সাজাতে গিয়ে নিভে গেল সাইফুলের জীবন প্রদীপ বিজিবির ৪টি পৃথক অভিযান : ২ লাখ ৯৪ হাজার ইয়াবাসহ আটক ২ দ্রুত গলছে এভারেস্টের হিমবাহ, দায়ী মানুষের প্রস্রাবও লোহাগাড়ায় টিউশনিতে যাওয়ার পথে শিক্ষকের ওপর হামলা, ছুরিকাঘাতে গুরুতর আহত

দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল

আওয়ামী লীগের দীর্ঘদিনের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের ক্ষত কাটিয়ে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপি সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

তিনি বলেন, অতীতে জনগণের সম্পদ লুটপাট করে যারা নিজেদের ভাগ্য গড়েছে, তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন। অন্যদিকে বিএনপি জনগণের কষ্ট লাঘব, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং প্রতিটি নাগরিকের ন্যূনতম মর্যাদা নিশ্চিত করার রাজনীতি করছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লোহাগাড়ার হোটেল গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টের হলরুমে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত অসহায় রোগীদের চিকিৎসার জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

চিকিৎসা সহায়তা পাওয়া রোগীদের মধ্যে রয়েছেন—লোহাগাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমিদার পাড়ার ক্যান্সারে আক্রান্ত মিনা আক্তার, আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ পাড়ার আবুল হাশেম এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৌলত পাড়ার হৃদরোগে আক্রান্ত ইশরাত জাহান মাওয়া।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল ও হাজি রফিকুল আলম।

এতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ রহিম, এম এ কাশেম, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জকরিয়া, জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন,নুরুল হক সওদাগর, নুরুল আলম জিকু, নুরুল কবির, ইমামুল আবেদীন রিপন, রফিক আহমদ, শহিদুল আলম, মোবারক হোসেন বাবু, দেলোয়ার হোসেন চৌধুরী, মোক্তার আহমদ, খোরশেদ আলম, এস এম সাহাব উদ্দিন, আলাউদ্দিন বাচ্চু, নাছির উদ্দিন, ফেরদৌস, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, নুরুল কোম্পানী, এস এম রেজাউল বাছির চৌধুরী, জেলা যুবদল নেতা নাজিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, মুসলিম উদ্দিন, নজরুল ইসলাম, বাহাদুর চৌধুরী, শওকত, শিহাব উদ্দিন, আবু হেনা, হেলাল উদ্দিন, কাইছার আহমেদ মুন্না, দিদারুল ইসলাম, রাকিব আদনান বাচ্চু, বাবর, গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা এহসান আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির, সদস্য সিয়ামুল ইসলাম সায়েম, মোফাচ্ছল হোসেন জুয়েল, শফিউল আলম চৌধুরী, ছাত্রদল নেতা আরমান উদ্দিন, খোরশেদ আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লামায় অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও পাইপ জব্দ

দুঃশাসনের ক্ষত মুছে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ছে বিএনপি: লোহাগাড়ায় লায়ন হেলাল

আপডেট সময় : ০৭:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬