ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ

টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করলো ছাত্রনেতা হাফিজ উল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কক্সবাজার জেলার আওতাধীন টেকনাফ উপজেলা শাখার সম্ভাব্য নতুন কমিটিতে সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ছাত্রদল নেতা হাফিজ উল্লাহ। তিনি বর্তমানে টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক পদে দায়িত্বে রয়েছেন।

সভাপতি পদপ্রার্থী ছাত্রনেতা হাফিজ উল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব রাষ্ট্রগঠনমূলক রাজনৈতিক দর্শনকে ধারণ করেই আমার পথচলা। বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের ত্যাগ, বিগত দিনের জেল-জুলুম এবং রাজপথের লড়াইয়ে সক্রিয় থেকে আমি উপলব্ধি করেছি—বর্তমান প্রেক্ষাপটে ছাত্রসমাজের জন্য একটি সাহসী, ত্যাগী ও সুসংগঠিত নেতৃত্ব প্রয়োজন। আমি রাজপথের ত্যাগ ও দক্ষতাকে কাজে লাগিয়ে টেকনাফ উপজেলা ছাত্রদলকে একটি আদর্শ ও আস্থার সংগঠনে পরিণত করতে চাই। আমি মেধা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।

সংগঠনের ভেতরে কর্মীদের মূল্যায়ন, স্বচ্ছতা ও একটি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করব।

তিনি আরো বলেন, টেকনাফ উপজেলা ছাত্রদলকে শুধুমাত্র মিছিল-মিটিংয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে একে একটি বিশেষ শিক্ষামূলক প্লাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। দলীয় আদর্শের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রাত্যহিক সমস্যা ও সংকটে ছাত্রদল সবসময় পাশে থাকবে এবং সেবক হিসেবে নিজেদের নিয়োজিত রাখবে। বিশেষ করে টেকনাফের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা এবং ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ পাওয়া ছাত্রদের জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের সমন্বয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের চেষ্টা করা হবে।
মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সুস্থ ধারার ছাত্রসমাজ গঠনে আপসহীন ভূমিকা পালন করব।

ছাত্রদল নেতা হাফিজ উল্লাহ বর্তমানে এলএলবি(অনার্স) শেষ করে এলএলএম এবং রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস অধ্যয়ন করছেন। তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রাম ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম

টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করলো ছাত্রনেতা হাফিজ উল্লাহ

আপডেট সময় : ১১:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬