ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার

টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করলো ছাত্রনেতা হাফিজ উল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কক্সবাজার জেলার আওতাধীন টেকনাফ উপজেলা শাখার সম্ভাব্য নতুন কমিটিতে সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ছাত্রদল নেতা হাফিজ উল্লাহ। তিনি বর্তমানে টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক পদে দায়িত্বে রয়েছেন।

সভাপতি পদপ্রার্থী ছাত্রনেতা হাফিজ উল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব রাষ্ট্রগঠনমূলক রাজনৈতিক দর্শনকে ধারণ করেই আমার পথচলা। বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের ত্যাগ, বিগত দিনের জেল-জুলুম এবং রাজপথের লড়াইয়ে সক্রিয় থেকে আমি উপলব্ধি করেছি—বর্তমান প্রেক্ষাপটে ছাত্রসমাজের জন্য একটি সাহসী, ত্যাগী ও সুসংগঠিত নেতৃত্ব প্রয়োজন। আমি রাজপথের ত্যাগ ও দক্ষতাকে কাজে লাগিয়ে টেকনাফ উপজেলা ছাত্রদলকে একটি আদর্শ ও আস্থার সংগঠনে পরিণত করতে চাই। আমি মেধা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই।

সংগঠনের ভেতরে কর্মীদের মূল্যায়ন, স্বচ্ছতা ও একটি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করব।

তিনি আরো বলেন, টেকনাফ উপজেলা ছাত্রদলকে শুধুমাত্র মিছিল-মিটিংয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে একে একটি বিশেষ শিক্ষামূলক প্লাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। দলীয় আদর্শের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রাত্যহিক সমস্যা ও সংকটে ছাত্রদল সবসময় পাশে থাকবে এবং সেবক হিসেবে নিজেদের নিয়োজিত রাখবে। বিশেষ করে টেকনাফের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা এবং ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ পাওয়া ছাত্রদের জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের সমন্বয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের চেষ্টা করা হবে।
মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সুস্থ ধারার ছাত্রসমাজ গঠনে আপসহীন ভূমিকা পালন করব।

ছাত্রদল নেতা হাফিজ উল্লাহ বর্তমানে এলএলবি(অনার্স) শেষ করে এলএলএম এবং রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস অধ্যয়ন করছেন। তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রাম ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করলো ছাত্রনেতা হাফিজ উল্লাহ

আপডেট সময় : ১১:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬