ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় মিললো বিপুল ইয়াবা

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাচারকারীর ফেলে যাওয়া ওই বস্তা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়G

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পালংখালী সীমান্তে অভিযান চালায়। অভিযানে পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ বাহারপাড়া গুইজা খাল এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে থাকা এক সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তার ভেতর খাকী রঙের মোড়কে প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী পলিথিনে রাখা মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, সীমান্তবর্তী এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে মাদক পাচারের প্রবণতা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে নিয়মিত অভিযান জোরদার করায় অনেক ক্ষেত্রে পাচারকারীরা মালামাল ফেলে পালাতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় মিললো বিপুল ইয়াবা

আপডেট সময় : ০৩:৩৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬