ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ

পেকুয়ায় যাত্রীবেসে টমটম ছিনতাই

পেকুয়ায় টমটম চালককে কৌশলে অজ্ঞান করে তার ব্যাটারিচালিত টমটম গাড়িটি ছিনতাই করে নিয়ে গেছে একদল দূর্বৃত্ত।

রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
​
ভুক্তভোগী চালকের নাম মো. জাকের হোছাইন (১৭)। সে পেকুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বকসু চৌকিদার পাড়ার মো. নেছারের ছেলে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার থেকে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা যাত্রীবেশে জাকেরের টমটমটি ভাড়া করে একই ইউনিয়নের মিয়া পাড়া যাওয়ার কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর সুকৌশলে চালক জাকেরকে অজ্ঞান করে ফেলে এবং সুযোগ বুঝে তার টমটমটি নিয়ে দ্রুত চম্পট দেয়। ছিনতাই হওয়া টমটমটির আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৯০ হাজার টাকা বলে জানিয়েছেন জাকের হোছাইনের পিতা নেছার উদ্দিন।

​ঘটনার পর স্থানীয় লোকজন জাকেরকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে স্বজনেরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হন।

​এই ঘটনায় ভুক্তভোগী চালকের বাবা মো. নেছার বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ঋণের টাকায় নেয়া টমটমগাড়ি ছিনতাইকারীরা নিয়ে গেল। ঋণের কিস্তির টাকা পরিশোধের একমাত্র সম্বল। এখন কি করবো বলে হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়লো। তিনি চুরি হওয়া টমটমটি উদ্ধার এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

​পেকুয়া থানা পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

পেকুয়ায় যাত্রীবেসে টমটম ছিনতাই

আপডেট সময় : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬