ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ

এক সাথে বিনা খরচে ঘর বাঁধলো চার দম্পতি

  • রেজাউল করিম
  • আপডেট সময় : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • 690

কোলাহলমুক্ত এক উঠান, চারপাশে স্বজনদের ভিড়, আর মাঝখানে হাসি-আনন্দে ভরা কয়েকটি নতুন জীবনের শুরু এমনই এক মানবিক আয়োজনের সাক্ষী হলো কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন।

১১ এপ্রিল বেলা ১১টার দিকে শিলখালী ইউনিয়নের পেঠানমাতবর পাড়ায় নিজ বাসভবনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোছাইনের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি ব্যতিক্রমী গণবিবাহ অনুষ্ঠান। নিজস্ব অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে চারজন বর ও চারজন কনের বিবাহ সম্পন্ন হয় যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠান ঘিরে ছিল এক আবেগঘন পরিবেশ। দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য এমন আয়োজন যেন নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দেয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিদের জন্য দোয়া ও শুভকামনা জানান উপস্থিত অতিথিরা।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান কামাল হোছাইন। এতে বক্তব্য রাখেন সমাজসেবক বেলাল উদ্দিন আহমদ, বশির আহমদ, ফরিদুল আলম সিকদার, অধ্যাপক সালাহ উদ্দিন, মাওলানা মনজুর আলম, প্রেসক্লাব সেক্রেটারি আবদুল্লাহ আনসারী ও নেজাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চেয়ারম্যান কামাল হোছাইন তার বক্তব্যে বলেন, আমি জীবনে কখনো দুর্নীতি করিনি, কোনো দলের রাজনীতিও করি না। মানুষের কল্যাণে কাজ করতে চাই। অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন গণবিবাহ আয়োজনের ইচ্ছা রয়েছে।

তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি বলেই অনেক সময় নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তবুও মানুষের পাশে থাকতে চাই। সকলের দোয়া কামনা করছি।

স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অসচ্ছল পরিবারের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করে। এই ধরনের মানবিক আয়োজন সমাজের অন্য বিত্তবানদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে আশা করছেন তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

এক সাথে বিনা খরচে ঘর বাঁধলো চার দম্পতি

আপডেট সময় : ০৮:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬