ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন

কক্সবাজারে চাঞ্চল্যকর খোরশেদ হত্যাকাণ্ডের রহস্য এখনো অমীমাংসিত। ঘটনার পর থেকেই নানামুখী আলোচনা-সমালোচনার কেন্দ্রে রয়েছেন খোরশেদের সঙ্গে থাকা তার ঘনিষ্ঠ সঙ্গী ও সমন্বয়ক তারিন।

ঘটনার পর প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হলেও, গণমাধ্যমের সামনে দীর্ঘ সময় কোনো স্পষ্ট বক্তব্য দেননি তিনি। তবে অনুসন্ধানে নেমে টিটিএনের টিম ২৪ তারিখের ঘটনার দিন তার গতিবিধি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে, যা নতুন করে আলোচনার জন্ম দেয়।

এদিকে টিটিএনের অনুসন্ধানী টিমের হাতে এসেছে তারিনের একটি অডিও বার্তা, যেখানে তিনি বলেন,“খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু আমাকে জিন্দা লাশ বানিয়ে গেছে।”

এই বক্তব্যে তার মানসিক অবস্থার গভীর আঘাতের প্রতিফলন দেখা গেলেও, একইসঙ্গে রহস্যও আরও ঘনীভূত হয়েছে। অডিওতে তিনি আরও বলেন,“খোরশেদ কখনো চাইতো না আমি মিডিয়াতে আসি।”তারিনের এই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলছে তাদের সম্পর্ক, পারস্পরিক অবস্থান এবং ঘটনার অন্তর্নিহিত প্রেক্ষাপট নিয়ে।

অন্যদিকে, খোরশেদের পরিবার, সহযোদ্ধা ও ঘনিষ্ঠজনদের একটি অংশের অভিযোগ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে ঘনিষ্ঠ মহলের সম্পৃক্ততা থাকতে পারে। অনেকেই সরাসরি তারিনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

খোরশেদের চাচা নুরুল আলম বলেন, তারিন বারবার কল করে বিরক্ত করতো এবং সেই কলের মাধ্যমে খোরশেদকে হত্যা করা হয়েছে।

এনসিপি নেতা রাইয়ান কাশেম বলেন, “তারিন এখন পর্যন্ত কোন সাংবাদিকের সামনে ঘটনার প্রকৃত বিবরণ দেয়নি। আমরা জানি না সেখানে কি হয়েছিল এবং তারা কয়জন ছিল। তারিন কোথায় আছে, কেউ জানে না।”

ছাত্রদল নেতা রিয়াদ মনি বলেন, “তারিন মূল সাক্ষী হলেও এখনো খোরশেদ হত্যার কারণ স্পষ্ট করেনি। আমরা জানি সে সেখানে ছিল, তবে ঘটনার সত্য উদঘাটিত হয়নি।”

ছাত্রশক্তির নেতা আতাহার সাকিফ মন্তব্য করেন, “তারিনের বক্তব্যে প্রথমে বলা হয়েছে ছিনতাই, পরে বলা হয়েছে আরেকজনকে মারার দায়ে হত্যার ঘটনা। আমার মনে হয় এটা স্পষ্ট কারো প্রেসক্রিপশনের উপর থেকে বলছে। ”

গত ৩ এপ্রিল খোরশেদ হত্যার বিচারের প্রতিবাদে ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশে আলোচিত নারী সমন্বয়ক জিনিয়া বলেন, “তারিনই এই রহস্যের জট খুলতে পারবে।এমনতো না যে তিনি হুজুর  এর আগে মিড়িয়াতে আসেনি।”

তবে মামলার আনুষ্ঠানিক নথিতে এখনো তার নাম নেই। নিহত খোরশেদের ভাই নওশাদ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করলেও সেখানে তারিনকে অন্তর্ভুক্ত করা হয়নি।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ঘটনাটি ঘিরে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে তদন্ত। প্রযুক্তিগত প্রমাণ, সাক্ষ্য ও অন্যান্য সূত্র মিলিয়ে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

খোরশেদ হত্যাকাণ্ড এখন শুধু একটি অপরাধের ঘটনা নয়, বরং এটি পরিণত হয়েছে এক জটিল সম্পর্ক, সন্দেহ এবং অমীমাংসিত প্রশ্নের গল্পে-যার উত্তর এখনো অপেক্ষায়।

ট্যাগ :

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন

আপডেট সময় : ০৭:২১:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬