পেকুয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রবীণ বিএনপি নেতা আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়ার (৮৬) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬ ইং) ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, মরহুম আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া বিএনপির একজন বিশ্বস্ত বন্ধু ও জনদরদী নেতা ছিলেন। তিনি দলের দুঃসময়ে দলকে নানাভাবে সাহায্য সহযোগিতা দিয়ে দলকে আগলে রেখেছিলেন। পেকুয়া উপজেলা বিএনপি একজন প্রবীণ বিএনপি নেতাকে হারিয়েছে।
বিবৃতিতে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য বিএনপি নেতা আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬ ইং) সকাল ৯.১০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য রাজনৈতিক গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় গুরামিয়া চৌধুরী ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্র জানিয়েছে।
এদিকে পেকুয়া উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি: 





















