ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

xr:d:DAFyIa5iv1Y:94,j:2918739525329973671,t:23102402

কক্সবাজার শহরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের সাবমেরিন স্টেশনসংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, দু’জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন কামরুল (১৯) ও কামাল (৩২)। কামরুল শহরের বিকাশ বিল্ডিং এলাকার একটি গ্যারেজে মোটরসাইকেল মেকানিক হিসেবে কাজ করতেন। তিনি মোটরসাইকেলের যন্ত্রাংশ পরিবর্তন করে পরীক্ষামূলক ড্রাইভিং করছিলেন। অপরদিকে নিহত কামাল বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, একটি গ্যারেজের কর্মী মোটরসাইকেল মেরামতের পর সেটি সড়কে চালিয়ে পরীক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ও পথচারী দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত

আপডেট সময় : ০৫:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬