ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ: কক্সবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নানান আয়োজনে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এতে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ নানাশ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা জানান।

এ সময় নিরবে দাঁড়িয়ে থেকে জাতির বীর সন্তানদের স্মরণ করেন তাঁরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল আটটায় বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ষ্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। তিনি বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে।

পরে কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

এতে পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, নৌ-স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে-তে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী

শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ: কক্সবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আপডেট সময় : ০১:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬