ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্ব মা দিবস আজ পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন? নারায়ণগঞ্জে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাইয়ের দুই হোতাসহ ৭ জন কক্সবাজারে গ্রেফতার ঈদগাঁওর আলোচিত সেলিম হত্যা মামলার প্রধান আসামি আতাউল্লাহ গ্রেফতার আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বিজিবি কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, জনজীবনে অস্বস্তি সোনাদিয়ায় প্রশাসনের অভিযান: অবৈধ স্থাপনা উচ্ছেদ কালিরছড়ায় সাহেদের ই’য়াবা নাকি টাকার ব্যাগ ছি’নতাই? শিক্ষক সংকটসহ শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪

বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক

ক্রীড়া সাংবাদিকদের এশিয়ার শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন সকল সদস্যের সম্মতিক্রমে নতুন কমিটি কেন্দ্র বরাবর প্রেরণ করলে বিএসপিএ’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন।

১১ সদস্যবিশিষ্ট কক্সবাজার বিএসপিএ’র নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার রিপোর্টার ও ক্রীড়া সংগঠক এম আর মাহবুব। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় স্যাটেলাইট চ্যানেল এস এ টেলিভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আহসান সুমন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক খবরের কাগজ এবং জাতীয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকম এর কক্সবাজার জেলা প্রতিনিধি তারেকুর রহমান। তিনি স্থানীয় দৈনিক জেলার বহুল প্রচারিত পাঠকপ্রিয় দৈনিক আজকের দেশবিদেশ এর সিনিয়র রিপোর্টার হিসেবেও কাজ করছেন।

তিনি ২০১৬ সাল থেকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। কক্সবাজারের খেলাধুলা ও ক্রীড়াঙ্গনের নানা দিক নিয়ে তার ধারাবাহিক ও তথ্যভিত্তিক প্রতিবেদন পাঠকসমাজে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে স্থানীয় ক্রীড়া সংগঠন, তরুণ প্রতিভা এবং বিভিন্ন টুর্নামেন্টের খবর তুলে ধরার ক্ষেত্রে তার কাজ প্রশংসিত হয়েছে।
তার প্রকাশিত বহু প্রতিবেদন ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বদের কাছেও সমাদৃত হয়েছে।

ক্রীড়া সাংবাদিক তারেকুর রহমান প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, “বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে আমাকে মনোনীত করায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব এবং কক্সবাজারের সহকর্মী ক্রীড়া সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এই আস্থা ও সম্মান আমার জন্য যেমন গর্বের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। কক্সবাজারের ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়ন, অগ্রগতি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। একই সঙ্গে সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোহনা টিভির জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, যুগ্ম সম্পাদক দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম এবং অর্থ সম্পাদক দৈনিক আজাদী পত্রিকার জেলা প্রতিনিধি শাহেদ মিজান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্যান্যদের মধ্যে মনোনীত হয়েছেন সংগঠনের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, দৈনিক ইত্তেফাকের রিপোর্টার সায়ীদ আলমগীর, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার এম. বেদারুল আলম, সিবিএন প্রতিবেদক আজিজ রাসেল, দৈনিক ইনানীর মফস্বল সম্পাদক বলরাম দাশ অনুপম।

এছাড়া কেন্দ্র থেকে প্রেরিত পৃথক এক পত্রে পদাধিকারবলে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসকের নেতৃত্বে কক্সবাজার বিএসপিএ’র জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- কক্সবাজারের জেলা পুলিশ সুপার, প্রেসক্লাব সভাপতি, সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, সরওয়ার আজম মানিক ও হাসানুর রশীদ।

ক্রীড়া সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী জেলার একমাত্র এই সংগঠনটি কক্সবাজারের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ

বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক

আপডেট সময় : ০২:৫১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬