ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রথমবারের মতো ২৯৬ জন গেজেটেড সংসদ সদস্যের মধ্যে ২১৯ জনই নতুন সদস্য। এরই মধ্যে বিএনপির কতজন, হিসেব করে দেখা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে শনিবার (৭ মার্চ) বিএনপি দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের সেশন থেকে বের হয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সদস্যরা সংসদে গিয়ে যেন সঠিক ভূমিকা পালন করে। সেজন্য আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেছি। নিজেরা নিজেরা আলাপ করি এবং শিখি।

তিনি আরও বলেন, এখানে রুলস অব প্রসিডিউর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অব ইন্টারেস্ট— এ বিষয়ে কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতিনীতি, রেওয়াজ, পদ্ধতি— পার্লামেন্টের এগুলো যাতে আমরা শিখি, সে বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। বিশেষ করে সংবিধান, রুলস অব প্রসিডিউর, কাস্টমস কনভেনশন অব দ্য হাউস— এগুলো নিয়ে আলাপ হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ভবিষ্যৎ সংসদ সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। এইরকম একটি সংসদ তারা দেখতে চেয়েছিলেন।

সূত্র:যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯

সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬